গতকাল বুধবার (২৮ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, সরবরাহব্যবস্থা, বাজার পরিস্থিতিসহ সার্বিক মূল্য পরিস্থিতি পর্যালোচনাসভা শেষে সাংবাদিকদের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন ‘আমাদের কোনো এজেন্ডা নেই। সুতরাং সিন্ডিকেটের ব্যাপারে কোনো আপস করব না। ব্যাংকের কিছু সমস্যা আছে। এলসি খুলতে পারে না। সময় লাগছে। অর্থায়নের ব্যাপার আছে। তাই বলে এলসি একেবারে কমে যায়নি।
তবে কিছু জায়গা আছে সময় লাগবে।’, ‘স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে এসেছি। আমাদের কোনো এজেন্ডা নেই।
উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক না, প্রশাসনিকও না। কারো প্রতি আমাদের কোনো বিরাগ নেই। অনুরাগও নেই। যে কারণে সিন্ডিকেটের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে পিছ পা হব না।’ ব্যবসায়ীদের এলসি খোলার সমস্যা নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যাংকের কিছু তো সমস্যা রয়েছে। সময় হয়তো লাগছে। তবে এই পরিস্থিতি বেশি দিন থাকবে না।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।