শেয়ার বাজারে তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি করবেন উদ্যোক্তা পরিচালকরা (SUNLIFEINS)উদ্যোক্তা পরিচালকরা তাদের কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইন্সুরেন্স খাতের তালিকাভুক্ত অন্য এক কোম্পানি গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ও অন্যান্য ব্যক্তি বিনিয়োগকারীরা এ শেয়ার কিনে নেবেন। গত ৩০ অক্টোবর ,২০২৩ স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।
সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালকরা তাদের কাছে থাকা কোম্পানিটির ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। এশেয়ার বিক্রির জন্য গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠানও অন্যান্য ব্যক্তি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি করা হয়েছে। উল্লেখ্য উক্ত শেয়ার গুলি ব্লক মার্কেটের মাধ্যমে বিক্রি করা হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ শেয়ার বিক্রি করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
সানলাইফ ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০। এর মধ্যে ৪৩ দশমিক ১২ শতাংশ বিক্রি করবেন কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা। কোম্পানিটির২০২২ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্যানুসারে, উদ্যোক্তা পরিচালক অধ্যাপক রুবিনা হামিদের কাছে ১৯ লাখ ৬ হাজার ৭৬০, শাবানা মালেকের কাছে ৭ লাখ ১৫ হাজার ২১৩, ড. কাজী আখতার হামিদের কাছে ৭ লাখ ৮৬ হাজার ৩৭৮, ফৌজিয়া মালেকের (মৃত) কাছে ১২লাখ ২৪ হাজার ও আলহাজ মফিজুর রহমানের (মৃত) কাছে ১০ লাখ ৬৭৯টি শেয়ার ছিল।এর মধ্যে মফিজুর রহমানের শেয়ার সম্প্রতি তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়েছে।কোম্পানিটির উদ্যোক্তাদের মধ্যে জাহিদ মালেকের কাছে ২৯ লাখ ৫৮ হাজার, মোশতাক আহমেদের কাছে ৭ লাখ ৯৪ হাজার ৬৭২ ও সাইদুর রহমান খানের কাছে ২ লাখ ৫০ হাজার২৯টি শেয়ার ছিল। আর কোম্পানিটির শেয়ারহোল্ডার পরিচালকদের মধ্যে অ্যাডভোকেট শায়লা ফেরদৌস শানতাজ বানুর কাছে ১০ লাখ ৭ হাজার ৪২৯ ও রাহাত মালেকের কাছে৩৯ লাখ ৪৯ হাজার ৮০০টি শেয়ার ছিল।
উল্লেখ্য সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (SUNLIFEIN) বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পারিবারিক কোম্পানি , স্বাস্থ্যমন্ত্রী ,স্ত্রী ও সন্তান, বোন ও তার স্বামী মূল উদ্যোক্তা পরিচালক।