অর্থ লিপি

৪ জুন ২০২৬ বৃহস্পতিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইভেন্স টেক্সটাইলসের(ETL) মূলধন বৃদ্ধির জন্য কমিশনের সম্মতি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভেন্স টেক্সটাইলস লিমিটেড(ETL) একই উদ্যোক্তাদের মালিকানাধীন কোম্পানি ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইভেন্স টেক্সটাইলস ,ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডের শেয়ারহোল্ডারদের নামে নতুন শেয়ার ইস্যু করবে।ইভেন্স টেক্সটাইলস লিমিটেড অভিহিত মূল্য ১০ টাকা দরে ৭ লাখ ৯২ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে। এসব শেয়ারের মোট মূল্য হবে ৭৯ লাখ ২০ হাজার টাকা।

ইভেন্স টেক্সটাইলস লিমিটেড অভিহিত মূল্য ১০ টাকা দরে ৭ লাখ ৯২ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে। এসব শেয়ারের মোট মূল্য হবে ৭৯ লাখ ২০ হাজার টাকা।

ইভেন্স টেক্সটাইলস লিমিটেড ২০২১ সালে ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ বা একীভূত করার সিদ্ধান্ত নেয়। বিধি অনুসারে, কোম্পানিটি এ বিষয়ে বিশেষ সাধারণ সভার মাধ্যমে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে হাইকোর্টের অনুমতি চেয়ে আবেদন করে। গত বছর হাইকোর্ট অনুমতি দিলে কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর করার অনুমতি চেয়ে বিএসইসির কাছে আবেদন জানায়।গত সোমবার (৮ জানুয়ারি) কমিশন কোম্পানিটিকে এ বিষয়ে সম্মতিপত্র দিয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।