রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার বেশির ভাগ অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। এছাড়া সাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আকাশে প্রবল মেঘ এখনো বিরাজমান।
বৃষ্টির এই ধারা আগামীকাল ঈদের দিন বৃহস্পতিবার ২৯ জুন দুপুর পর্যন্ত থেমে থেমে চলতে পারে। পাশাপাশি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রাজধানীর বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে বৃহত্তর মিরপুর, তেজগাঁও, মগবাজার, ইস্কাটন, ফার্মগেট, কারওয়ান বাজার, উত্তরা, শ্যামলী, মোহাম্মদপুর এলাকায় ভারি বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। মিরপুর ১১/১২, কালশী এলাকার রাস্তায় কোথাও কোথাও হাটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এদিকে বৈরী এই আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সঞ্চারনশীল মেঘ তৈরি অব্যাহত আছে। এ কারণে আরো অন্তত দুই দিন এই আবহাওয়া বিরাজ করবে। আজ এবং আগামীকাল এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে কাল দুপুরের পর আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। কোথাও কোথাও টানা বৃষ্টি নাও হতে পারে। থেমে থেমে চলবে এই অবস্থা।
এদিকে টানা বৃষ্টির কারণে কোরবানি পশুর হাটে ক্রেতা বিক্রেতারা নিরারুন কস্টে বিরাজমান। বৃষ্টির কারণে বাজার মন্দার জন্য কিছু কিছু বিক্রেতারা পশুর কেনার আসল টাকা উঠে আসবে কিনা সেই আশংকায় চিন্তাতে অস্থির হয়ে আছেন।
ওদিকে কিছু ক্রেতারা বৃষ্টি হবার কারণে চাঁদ রাতে কমে পশু কেনার জন্যে অপেক্ষা করছেন, এমনটাই বলছিলেন কয়েকজন পশু বিক্রেতা।
প্রকৃতির নির্মম পরিহাস, কারো পৌশ মাস আর কারো সর্বনাশ মনে করিয়ে দিলেন এক তরুণ পশু ক্রেতা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।