অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

রেনাটা অস্ট্রেলিয়ায় নতুন করে ওষুধ পাঠিয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের রেনাটা পিএলসি (RENATA) অস্ট্রেলিয়ার বাজারে ক্যাবার গোলিন ০.৫ মিলিগ্রামের একটি জেনেরিক সংস্করণ চালু করেছে। যা হাইপার প্রোল্যাক্টিনেমিয়া এবং পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে ওষুধের প্রথম চালান ইতিমধ্যে অস্ট্রেলিয়া পৌঁছেছে। দোসটামাইনের ব্র্যান্ড নামে বাজারজাত করা এ ওষুধটি রেনাটার পার্টনার নোভা ফার্মাসিউটিক্যালস অস্ট্রালেসিয়া পিটি লিমিটেডের মাধ্যমে অস্ট্রেলিয়ায় বিতরণ ও বাণিজ্যিকী করণ করা হবে।

এটি অস্ট্রেলিয়ার ক্যাবারগোলিনের প্রথম জেনেরিক। ক্যাবারগোলিন ০ দশমিক ৫ মিলিগ্রাম ওষুধটি মিরপুরের রেনাটার কারখানায় তৈরি করা হয়, যা অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউকে মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি উভয়ই অনুমোদিত।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক অনুমোদনের পাশাপাশি, রেনাটা পিএলসি যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নে ক্যাবারগোলিনের জন্য নিয়ন্ত্রক অনুমোদন পেয়েছে।

রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ার হোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড হয়, বর্তমানে এর নাম রেনাটা পিএলসি।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১২ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০। এর মধ্যে ৫১.২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০.৭৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২১.২৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬.৭০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।