অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

আর্থিক প্রতিষ্ঠানে ঈদের ছুটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ ছুটি ঘোষণা করায় ঈদের ছুটির সঙ্গে সেদিনও দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

গত মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৮ মার্চ দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে বন্ধ থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে, চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদুল ফিতরের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আছে।

ঈদের ছুটি শুরুর আগেরদিন ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের সরকারি ছুটি রয়েছে। এরসঙ্গে ১৮ মার্চ নতুন করে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সব মিলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

তবে ঈদের এই ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ ছুটি ম্যানেজ করতে পারলে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা ১২ দিনের ছুটি পেতে পারেন। কেননা ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের সাধারণ ছুটির সঙ্গে ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।