পুঁজিবাজারের তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি ডেল্টালাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের (DELTALIFE) বোর্ড সভা স্থগিত করা হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে যে, ডিএসই (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর এলআর ১৯(১) অনুসারে বোর্ড সভা ৩ রা আগস্ট ,২০২৩ বেলা ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, (সভায়২০১৯,২০২০ এবং ২০২১ সমাপ্ত বছরের জন্য বোর্ড সভা করার কথা ছিল)যা কোম্পানিটিস্থগিত করেছে। তবে কেন স্থগিত করেছে এ বিষয়ে কিছু জাননো হয়নি।
এর পরিপেক্ষিতে ডিএসই নির্ধারিত সভা স্থগিত করার সুনির্দিষ্ট কারণ জানতে কোম্পানির কাছে একটি চিঠি পাঠিয়েছে।
ডেলটা লাইফ বিনিয়োগকারীদের হতাশ করল,
বোর্ড সভার তারিখ স্থগিত করেছে ডেলটা লাইফ এই খবরে কোম্পানির শেয়ারের দাম ব্যাপকভাবে পতন হয়েছে।আজ ডিএসইর দাম পতনের শীর্ষ তালিকার প্রথমেই ছিল কোম্পানিটি।
বিনিয়োগকারী আব্দুল জলিল ঢাকা শেয়ার বাজার ডটকমকে ফোনে জানান একবারে পথে বসিয়ে দিল আমাকে শেয়ার টি ,আমি এই শেয়ারটি বড় পরিমান কিনে রেখেছিলাম।আজ ১ দিনে অনেক টাকা লস করলাম ভয় পাচ্ছি শেয়ার আবার না ফ্লোরে আটকে যায় ।