সোনার দামে যেন আগুন লেগেছে ,যা অবস্থা লাক্ষ টাকা ছাড়াবে শীঘ্রই । বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১,৫১৬ টাকা বেড়েছে। এর ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ৯৯,১৪৪ টাকা। এই দাম এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন দাম আগামীকাল রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।
দাম বাড়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বুলিয়ন বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে এবং সে কারণে তারাও নতুন মূল্য নির্ধারণ করছে।
দাম বাড়ায় আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯৯,১৪৪ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৯৪,৬৫৩টাকা, ১৮ ক্যারেট ৮১,১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৬৭,৫৯৩ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
দাম বাড়ার ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে বাড়বে ১,৫১৬ টাকা, ২১ক্যারেটে ১,৪৫৮ টাকা, ১৮ ক্যারেটে ১,২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১,০৫০ টাকা বাড়ছে।
উল্লেখ্য এর আগে গত ২৩ মার্চ সোনার ভরিতে ৭,৬৯৮ টাকা বাড়ানো হয়েছিল। তাতেসোনার দামের ভরি গিয়ে দাঁড়ায় ৯৮,৭৯৫ টাকায়।তার পরে দাম কিছুটা কমানো হলেও একবার বেড়েছিল আজ আবার দাম বাড়ার ঘোষণা এল।
আগামীকাল রবিবার,২ এপ্রিল থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।