হুয়াওয়ে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে নতুন সংযোজন আনতে চলেছে। তিন ভাঁজের ডিসপ্লের স্মার্টফোন আনবে চীনা কোম্পানিটি। এরই মধ্যে তিন ভাঁজযুক্ত স্মার্টফোন তৈরির পেটেন্ট আবেদন করেছে হুয়াওয়ে। চলতি বছরের শেষ নাগাদ এ স্মার্টফোন বাজারে আসতে পারে বলে শোনা যাচ্ছে।
গিজমোচায়নার প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি হুয়াওয়ের পেটেন্ট আবেদনের তথ্য প্রকাশ করে আইটিহোম। এতে বলা হয়, ডিভাইসটি ভাঁজ করা অবস্থায় ইংরেজি ‘জেড’ অক্ষরের মতো দেখাবে। ভাঁজের জন্য ডিভাইসে আলাদা দুটি হিঞ্জ সিস্টেম থাকবে। এ ডিভাইসের অন্যতম একটি ফিচার হলো দ্বিতীয় হিঞ্জে থাকা ডিসপ্লেটি বাইরের দিকেও খোলা যাবে। ফলে ডিভাইস ভাঁজ করা থাকলেও ডিসপ্লের তৃতীয় অংশটি পুরোপুরি ব্যবহার করা যাবে।
পেটেন্ট আবেদনে নতুন এ ডিভাইস সম্পর্কিত কিছু তথ্য পাওয়া গেছে। হুয়াওয়ের আগে অবশ্য তিন ভাঁজযুক্ত স্মার্টফোনের ধারণা দিয়েছিল স্যামসাং। তবে এখন পর্যন্ত বাজারে আসেনি ডিভাইসটি। বাজার বিশ্লেষকদের মতে, চলতি বছর হয়ত দুটি কোম্পানি একসঙ্গেই ডিভাইসগুলো বাজারে আনতে পারে।
যন্ত্রাংশের কারণে ওজন বেশি হবে এবং ব্যবহার করা কঠিন হয়ে উঠবে বলে এখন পর্যন্ত তিন ভাঁজযুক্ত স্মার্টফোন বাজারে আসেনি। তবে হুয়াওয়ের পেটেন্ট অনুযায়ী, নতুন এ ডিভাইসের প্রতিটি যন্ত্রাংশের ওজন আলাদা থাকবে। ফলে ডিভাইসের ওজন তুলনামূলক কম হবে। তবে তিন ভাঁজের নতুন এ স্মার্টফোন আনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হুয়াওয়ে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।