অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় প্রাণ গেল তিনজনের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে এক তরুণের এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাসহ আহত হয়েছেন নয়জন। গতকাল সোমবার অঙ্গরাজ্যটির ফার্মিংটন শহরে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা জানান, ১৮ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন।

 

স্থানীয় পুলিশের উপপ্রধান ব্যারিক ক্রাম এক সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একাধিক ব্যক্তি তাঁদের জরুরি ভিত্তিতে টেলিফোন করেন। চার পুলিশ কর্মকর্তা ওই ‘বন্দুকধারীকে ঠেকাতে সমর্থ হন। তবে ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

আহত দুই পুলিশ কর্মকর্তা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন উল্লেখ করে পুলিশের ওই কর্মকর্তা জানান, এ ঘটনায় তদন্ত চলছে। জানা গেছে, এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে কিছু সময় পর তা আবার খুলে দেওয়া হয়।

বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের হিসাবে, চলতি বছরের এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ২২৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

খবরঃ এএফপি

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।