মুক্তির প্রথম দিনেই সব রেকর্ড ভেঙেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ড্রিম প্রজেক্ট ‘অ্যানিমেল’ সিনেমাটি। এটি মুক্তির পরেই দেখা গেছে বক্স অফিসে রেকর্ড ভাঙার চিত্র। প্রথম দিনের বক্স অফিসের কালেকশনে তালিকার সবার উপরে অবস্থান করছে এখন ‘অ্যানিমেল’। এরই মাঝে সারাবিশ্বে ৯০০ কোটি টাকার বেশি ব্যবসা হাঁকানো ছবি মুক্তির দু-মাস যেতে না যেতেই আসতে চলেছে ওটিটি-তে। কিন্তু ডিজিটাল রিলিজের কয়েক দিন আগেই তৈরি হয়েছিল আইনি জটিলতা। অবশেষে সেই ঝামেলা মিটল।
কোনো স্ট্রিমিং বা স্যাটেলাইট প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি না দেওয়ার নির্দেশনা চেয়ে ছবির প্রযোজনা সংস্থা টি-সিরিজের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিল সিনে ওয়ান স্টুডিওজ। এই ছবির অন্যতম প্রযোজক তারা। অভিযোগ ছিল চুক্তি লঙ্ঘন করেছে টি-সিরিজ। কথা ছিল অ্যানিম্যাল থেকে হওয়া ৩৫ শতাংশ লাভ ভাগাভাগি হবে দুই প্রযোজনা সংস্থার মধ্যে। সেই চুক্তি মেনে চলেনি টি-সিরিজ। তবে বিতর্কের জল আদালতে দীর্ঘ স্থায়ী হলো না। নিজেদের মধ্যে এই মামলা মিটিয়ে নিলো দুই পক্ষ।
দুই পক্ষ বিষয়টা নিয়ে সমস্যা মিটিয়ে নিতে আগ্রহী হওয়ায় আশা করায়, নির্দিষ্ট দিনেই ওটিটিতে মুক্তি পাবে এই ছবি। অ্যানিমেল-এর ওটিটি ভার্সন ৮ মিনিট দীর্ঘ হতে চলেছে। মূল ছবির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ২১ মিনিট, ওটিটি-তে সেটি হতে চলেছে ৩ ঘণ্টা ২৯ মিনিটের।

উল্লেখ্য, ‘অ্যানিমেল’ সিনেমাটি ২৬ শে জানুয়ারি নেটফিলিক্সে মুক্তি পাবার কথা।
রাশমিকা মন্দানার সঙ্গে রণবীরের কিছু বাদ পড়া দৃশ্য এই ভার্সনে যোগ করেছেন পরিচালক, খবর তেমনটাই। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি একদিকে যেমন নারী-বিদ্বেষী তকমা পেয়েছে, তেমনই লাগামছাড়া হিংসা তুলে ধরার জন্যও কটাক্ষের মুখোমুখি হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।