অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

ইজতেমার দ্বিতীয় ও শেষপর্ব আগামীকাল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল ২০ জানুয়ারি, শুক্রবার থেকে শুরু হয়ে ২২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৩ সালের বিশ্ব ইজতেমার শেষ পর্ব।

মাওলানা সাদ অনুসারী শীর্ষ মুরুব্বি ড. মো. আব্দুস সালাম বলেন, আগামী ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ৪ হাজার বিদেশি মেহমান ইজতেমায় যুক্ত হয়েছেন। তারা বুধবার সন্ধ্যায় ও আজ সকালেই বিশ্ব ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন।

এ ছাড়া সারা দেশ থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন জেলার মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছেন। আজকের মধ্যেই অধিকাংশ মুসল্লি ময়দানে এসে পৌঁছে যাবেন বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিশ্ব ইজতেমায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।