অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আর্জেন্টিনা কাঁপে উঠলো শক্তিশালী ভূমিকম্পে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আর্জেন্টিনায় ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (১৬ই জুলাই) মধ্যরাতের পরপরই ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১২টা ৫ মিনিটে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নিউকুইনের লংকোপু শহরের কাছে, ভূপৃষ্ঠের ১৭১ দশমিক ৪ কিলোমিটার গভীরে। এর কম্পন চিলিতে ৬০০ কিমি এলাকা জুড়ে অনূভূত হয়।

এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪।

ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে কি-না বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি-না সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে রোববার (১৬ই জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।  ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রো আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।