আজ রোববার (৩রা সেপ্টেম্বর) বিকেল ৩ টা ৩০ মিনিটে পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও বাংলাদেশ। বেলার ৩ টায় টসে অংশ নেন অধিনায়ক সাকিব আল হাসান ও হাশমতউল্লাহ শহিদি। আর টসে জিতে আফগানিস্তানকে বোলিংয়ের আমন্ত্রণ জানান সাকিব।
এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। ম্যাচটিতে জয় ভিন্ন বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। দলে আনা হয়েছে তিন পরিবর্তন। শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ও হাসান মাহমুদকে দলে নেয়া হয়েছে।
বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের আগে আবহাওয়া–বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলছে, পাকিস্তানের লাহোরে এ দিন বৃষ্টির সম্ভাবনা মাত্র ১ শতাংশ। আর বজ্রপাতসহ, ঝোড়ো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। দিনে থাকবে রোদ। আর তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা রয়েছে। যদিও সন্ধ্যার পরে তাপমাত্রা কিছুটা কমে আসবে। সে সময়ে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহীদী, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নাঈব, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ফজল হক ফারুকি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।