আজ রোববার (৮ই অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, তালেবানের কাতার ভিত্তিক মুখপাত্র সুহাইল শাহীন বলেছেন, ‘আফগানিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে ২০০০ মানুষ নিহত হয়েছেন। এখনও অনেক মানুষ নিখোঁজ আছে। ধ্বংসস্তুপ থেকে তাদের উদ্ধারের তৎপরতা চলছে।’
সুহাইল আরও বলেন, ‘ভূমিকম্পের কারণে যেসব অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব স্থানে খাবার, তাঁবু ও মেডিক্যাল সহায়তা প্রয়োজন।’ স্থানীয় ব্যবসায়ী ও এনজিওকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আফগানিস্তানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল ওয়াহিদ রায়ান এপিকে বলেছেন, ‘ভূমিকম্প ও দফায় দফায় আফটারশকে আফগানিস্তানে ২০০০ এরও বেশি মানুষ মারা গেছেন। ছয়টি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়াও শতাধিক মানুষ ধ্বংস্তুপের নীচে চাপা পড়ে আছেন।
গতকাল শনিবার ( ৭ই অক্টোবর) সকালে প্রথমে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের পর চারটি বড় ধরনের আফটারশক হয়েছে।
ইউএসজিএসের তথ্যানুযায়ী, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।