আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর)চলতি মাসের শেষ কার্যদিবসদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে, সেই সাথে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। তবে আজ লেনদেন কিছুটা কমেছে ।
আজ ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১২২.২২ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৮২.৬৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৮৭.৭৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪৭৬ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫০৩ কোটি ৬৪লাখ ২ হাজার টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪১ টির, কমেছে ৮১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭২ টি কোম্পানির বাজারদর।
আজ ডিএসইতে লেনদেনের শুরু থেকেই বাজার ওঠানামার মধ্যে ছিল যা শেষ পর্যন্ত ইতিবাচক ধারায় আজকের বাজার লেনদেন শেষ হয়েছে।
বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে একজন বাজার বিশ্লেষকের সাথে আলাপকালে তিনি জানান, বাজারে মূলত অনেকদিন যাবত আস্থার সংকট চলছে ,যে কারণে বাজার দাঁড়াতে পারছেনা। বাজার স্বাভাবিক হলে বাজারের টাকার প্রবাহ অটোমেটিক বাড়বে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাজারে বিক্রি চাপ কমে আসছে ,যে কারণে বাজার কিছুটা ইতিবাচক হতে পারে। তিনি আরও বলেন গত কয়েক মাসে বাজারের মূল সূচকের যে পতন হয়েছে , আর তাতে বিভিন্ন স্টকের দাম এমন পর্যায় এসে পৌছেছে, যা কল্পনার অতীত।
তিনি বলেন যাদের ফান্ড আছে এবং যারা বাজারে প্রকৃত ভাবে বিনিয়োগ এর মাইন্ডে ব্যবসা করেন তারা বাজারের এই অবস্থাতে ধাপে ধাপে অবশ্যই বিনিয়োগ করবেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।