শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল বিস্কুটস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.৬১ টাকা । আগের বছর শেয়ার প্রতি ১.৪৬ টাকা আয় হয়েছিল।গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪.০৭ টাকা ।
আগামী ১৯ ডিসেম্বর ,২০২৪ তারিখে সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর,২০২৪ তারিখে।
আগামী রবিবার (২৭ অক্টোবর) কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ রবিবার কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।