পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের ৪টি কোম্পানির আজ বুধবার ১৯ ই জুলাই ২০২৩, স্পট মার্কেটে লেনদেন হবে।
কোম্পানি ৪ টি হলোঃ
ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (ICICL ), ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড(UNIONINS), প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড (PRAGATILIFE ) ও সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড (SONARBAINS)।
ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (ICICL ): আজ ১৯শে জুলাই ২০২৩, স্পটে মার্কেটে লেনদেন শুরু হবে। চলবে ২০শে ই জুলাই পর্যন্ত। আগামি রবিবার ২৩শে জুলাই ২০২৩ কোম্পানিটির রেকর্ড ডেট। কোম্পানিটি এ বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড(UNIONINS):আজ বুধবার ১৯শে জুলাই ২০২৩, স্পটে মার্কেটে লেনদেন শুরু হবে। চলবে ২০শে জুলাই পর্যন্ত। আগামি রবিবার ২৩ জুলাই ২০২৩, কোম্পানিটির রেকর্ড ডেট। কোম্পানিটি এ বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড (PRAGATILIFE ): গতকাল মঙ্গলবার ১৮ই জুলাই ২০২৩, স্পট মার্কেটে লেনদেন শুরু হয়েছিল, আজ ১৯শে জুলাই স্পট মার্কেটে শেষ লেনদেন হবে। আগামীকাল বৃহস্পতিবার ২০শে জুলাই ২০২৩, কোম্পানিটির রেকর্ড ডেট। কোম্পানিটি এ বছর ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
সোনারবাংলা ইন্সুরেন্স লিমিটেড(SONARBAINS):
গতকাল মঙ্গলবার ১৮ই জুলাই ২০২৩, স্পটে মার্কেটে লেনদেন শুরু হয়েছিল, আজ ১৯শে জুলাই স্পট মার্কেটে শেষ লেনদেন হবে। আগামীকাল বৃহস্পতিবার ২০ই জুলাই ২০২৩ কোম্পানিটির রেকর্ড ডেট। কোম্পানিটি এ বছর ১০শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।