শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেম লিমিটেড (AGNISYSL) ৩১ শে মার্চ ২০২৪, তারিখে শেষ হওয়া (জানুয়ারী ২০২৪ – মার্চ ২০২৪) ও (জুলাই ২০২৩ – মার্চ ২০২৪) তৃতীয় ত্রৈমাসিকের (কিউ-৩) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামী ১৭ ই এপ্রিল ২০২৪, তারিখ বিকাল ৪ টা ৩০ মিনিটে সভা অনুষ্ঠিত হবে।
গত বছর কোম্পানিটির ৩য় প্রান্তিকের ৩ মাসের (ইপিএস) আয় ছিল ০.২৭ টাকা এবং ৯ মাসের আয় (ইপিএস) ছিল ০.৯৬ টাকা।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।