অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

বউ না হলে শাকিব খানের নায়িকা হওয়া যায় না: স্বাগতা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বউ না হলে নায়ক শাকিব খানের নায়িকা হওয়া যায় না বলে মন্তব্য করেছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি প্রচুর নাটকে কাজ করেছি, তবে সিনেমায় তেমন কাজ করা হয়নি। বলা যায় সিন্ডিকেটের জন্য তেমন সুযোগই পাইনি।

ঢালিউডে এক সময় সব সিনেমার নায়ক-নায়িকা ছিলেন অপু বিশ্বাস ও শাকিব খান। শাকিব খান তো অপু বিশ্বাসকে ছাড়া সিনেমা করবেন না। এর পরে যে সিনেমা করলেন, তাও বুবলীর সঙ্গে। আর তারা দুজনেই শাকিব খানের স্ত্রী। কিন্তু আমি তো আর তার বউ হব না।

বউ না হলে শাকিব খানের সঙ্গে অভিনয় করা যায় না- প্রসঙ্গে স্বাগতা বলেন, শাকিবের সম্পর্কে খুব বেশি কিছু জানি না, প্রোপাগান্ডা শুনি। আপনি যেমন শোনেন আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না।

স্বাগতা আরও বলেন, শাকিব খানকে আমার ভালোই লাগে। অভিনেতার নামে যতই প্রোপাগান্ডা থাকুক না কেন, একটা মানুষ দীর্ঘ সময় ধরে ঢালিউডে লিড করছে। সে যদি গুণী না হতো, তাহলে এতো বড় ক্যারিয়ার থাকতো না।

অভিনেত্রী স্বাগতা  বলেন, ‘আমি যখন ২০০৬ সালে প্রথম সিনেমায় কাজ করি, তখন অনেক কনফিউজড ছিলাম। করবো কী করবো না এসব ভেবে। তখন কাটপিস ছিল। হলে গেলে কাটপিস দেখতে হবে এ জন্য সিনেমার সঙ্গে যুক্ত হবো কিনা তা নিয়ে দ্বিধায় ছিলাম।’

স্বাগতার ভাষ্যমতে, ২০০৮-০৯ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত সেভাবে নিয়মিত সিনেমা মুক্তি পায়নি। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। সামনে আরও ভালো হবে।

প্রসঙ্গত, গত বছর ওটিটিতেও অভিষেক হয়েছে স্বাগতার। ‘কাইজার’ নামের একটি ওয়েব সিরিজে নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন অভিনেত্রী। চলতি মাসে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘অসম্ভব’ মুক্তি পেয়েছে। এছাড়া ‘দেয়ালের দেশ’ ও ‘মানুষের বাগান’ নামে আরও দুটো সিনেমার শুটিং শেষ করেছেন স্বাগতা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।