বেসরকারি খাতের প্রাইম ব্যাংক লিমিটেডের (PRIMEBANK) টানা পাঁচদিন যাবতীয় লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকটির ডাটা সেন্টার স্থানান্তরের জন্য ২৪ শে অক্টোবর ২০২৩, তারিখ রাত ২টা থেকে ২৮শে অক্টোবর ২০২৩, তারিখ বিকেল ৫টা পর্যন্ত ব্যাংকটির সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।
গত ৮ ই অক্টোবর ,২০২৩ বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাইম ব্যাংক তাদের বিদ্যমান ডাটা সেন্টার স্থানান্তরের জন্য ২৪ শে অক্টোবর রাত ২টা থেকে ২৮ শে অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত লেনদেন বন্ধের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করে। ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক তাতে সম্মতি দিয়েছে।