আগামীকাল বুধবার (২৭শে সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে।
দীর্ঘ ছয় মাস পর পুনরায় করা যাবে সেন্টমার্টিন ভ্রমন। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমদের নেতৃত্বে একটি দল পর্যবেক্ষণ দল ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়েছে।
পর্যবেক্ষণ দলের নেতৃত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এরই অংশ হিসাবে বুধবার থেকে সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ কারণে আজ জেলা প্রশাসনের একটি দল পর্যবেক্ষণ করার জন্য সেন্টমার্টিনে যাত্রা করেছি। পর্যবেক্ষণ দলটি উভয়পাড়ের জেটিঘাট, নাফ নদের নাব্যতাসহ নানা বিষয়ে উপযোগী কিনা খতিয়ে দেখেছি।
এর আগে চলতি বছরের ২০শে মার্চের পর জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। পরে চলতি মাসের ২৭শে সেপ্টেম্বর জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।