অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারত এখন ‘জওয়ান’ জ্বরে কাঁপছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারত এখন ‘জওয়ান’ জ্বরে কাঁপছে। সাত মাস আগে শাহরুখ খানের ‘পাঠান’ ছবির হাত ধরে বলিউডে আবার সুদিন ফিরে এসেছিল। কিন্তু কিং খানের ‘জওয়ান’ ভারতীয় ছায়াছবির ইতিহাসে নতুন সাফল্যের ইতিহাস লিখতে চলেছে। অ্যাটলি কুমার পরিচালিত ছবিটি মাত্র দুই দিনে ২০০ কোটি টাকা ব্যবসা করেছে।

গত বৃহস্পতিবার শাহরুখের ‘জওয়ান’ ছবিটি মুক্তি পেয়েছে। আর এদিন দেশের কিছু অঞ্চলে জন্মাষ্টমী উপলক্ষে ছুটি ছিল।

আর সেই ছুটির ফায়দা পুরোপুরি উঠিয়েছিল এই অ্যাকশনধর্মী ছবি। ‘জওয়ান’ মুক্তির প্রথম দিনেই হিন্দি ছায়াছবির ইতিহাসে নতুন নজির সৃষ্টি করেছিল। ওপেনিং ডেতে শুধু দেশীয় বক্স অফিস থেকে ৭৫ কোটি টাকা ব্যবসা করেছিল এই ছবি।

 

কিং খানের ছবিটি মুক্তির দ্বিতীয় দিন, অর্থাৎ গত শুক্রবার বাংলাদেশি মুদ্রায় ৫০ কোটির বেশি আয় করেছে। ছবিটি মুক্তির প্রথম দিন দুনিয়াজুড়ে প্রায় ১৩০ কোটি টাকা ব্যবসা করেছে। আর মুক্তির দুই দিনে ‘জওয়ান’ দেশ আর বিদেশ মিলিয়ে ২০০ কোটির অঙ্ক পার করে ফেলেছে।

এমনকি ‘জওয়ান’ হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে বড় শুক্রবার নিয়ে এসেছে। এর আগে ‘কেজিএফ টু’ ছবির দখলে ছিল এই রেকর্ড। যশ অভিনীত এই প্যান ইন্ডিয়া ছবিটি ৪৬ দশমিক ৭৯ কোটি টাকা আয় করেছিল।

আর প্রথম শুক্রবার ‘বাহুবলী টু’-এর আয় ছিল ৪১ কোটি। ‘গদার টু’ ৪০ কোটি এবং শাহরুখ খানের ‘পাঠান’ ৩৮ কোটি টাকা ব্যবসা করেছিল। তাই এ দৌড়ে ‘জওয়ান’ সবাইকে পেছনে ফেলে এগিয়ে গেছে। দেখা যাক, শনি ও রোববার আর কত নতুন নজির সৃষ্টি করে এই ছবি।

৭ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’ ছবিটি। শাহরুখ খান এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তাঁকে বাবা ও ছেলে দুই ভূমিকায় দেখা গেছে। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে কিং খান ছাড়া আছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ।

এ ছাড়া ছবিতে ক্যামিও হিসেবে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। সাধারণ মানুষ থেকে চিত্র সমালোচক সবাই ‘জওয়ান’-এর প্রশংসায় পঞ্চমুখ।

উল্লেখ্য, বাংলাদেশের প্রেক্ষাগৃহেও একই দিনে মুক্তি পেয়েছে ‘জওয়ান’।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।