মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশেতে ফেব্রুয়ারি কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ঝুঁকি না থাকলেও ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি।
আজ সোমবার (১৯শে ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ মিনারে নিরাপত্তা পরিস্থিতি দেখতে এসে পুলিশের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে ব্রিফিংয়ে সময় এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
হাবিবুর রহমান জানান, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ একাধিক সাপোর্ট টিম থাকবে শহীদ মিনার প্রাঙ্গণের চারপাশে। এছাড়া ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং ও গোয়েন্দা পেট্রোলিংয়ের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, যারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন তাদের প্রতি আমাদের অনুরোধ—সবাই পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এখানে আসবেন এবং শৃঙ্খলা মেনে চলবেন। সব নাগরিকের কাছ থেকে পুলিশ সহনশীল আচরণ প্রত্যাশা করে।
এদিকে দিবসটি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২০ শে ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরশু বুধবার (২১ শে ফেব্রুয়ারি) বেলা ৩টা পর্যন্ত ২১ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশে প্রবেশের অন্তত ১৩টি সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে এ সময় বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে বলেও জানানো হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।