পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের (RDFOOD) একজন কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।
কোম্পানিটি জানিয়েছে যে, কোম্পানির অন্যতম কর্পোরেট পরিচালক কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে (পাবলিক মার্কেটে) কোম্পানির ১০ লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন আগামী ৩০ এপ্রিলের ২০২৩ এর মধ্যে।