দেশের শেয়ার বাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডের (CRAFTSMAN) গত ৩০ শে জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( EPS) হয়েছে ২.২৮ টাকা, যা আগের বছর লোকসান ছিল ২.৩৫ টাকা। শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৭.০৯ টাকা।
আগামী ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর ২০২৪ তারিখ ।
আগামী রবিবার (৩ নভেম্বর) কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ ঐ দিন কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।