আটলান্টিকের দুই তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য পাওয়ার বিষয়ে অনেক দিন ধরেই চেষ্টা করছে ইউক্রেন। কিন্তু এখনো দেশটি জোটটি থেকে কোনো সবুজ সংকেত পায়নি। এবার জোটটি সদস্য হওয়ার দাবি জানাতে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে শুরু হতে যাওয়া ন্যাটোর সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী বুধবার (১২ই জুলাই) ভিলনিয়াসে পৌঁছবেন জেলেনস্কি। তবে জেলেনস্কির মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।
রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৬০০ মাইল দূরের ভিলনিয়াসে ন্যাটোর এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ইউক্রেন যুদ্ধ দেড় বছরে পড়বে। তবে দীর্ঘ এই যুদ্ধে কোনো পক্ষই কার্যত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। তবে ন্যাটো শুরু থেকেই ইউক্রেনকে সহায়তা দিয়ে যাচ্ছে। আরও সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। তবে ইউক্রেনের দাবি হলো, স্থায়ীভাবে জোটের সদস্য হওয়া।
সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করে নেয়া হোক। এমনকি যুদ্ধের মধ্যে না হলেও অন্তত যুদ্ধ শেষ হলে যেনো ইউক্রেনকে ন্যাটো নেয়া হয় সেই কথাও বলেছেন তিনি।
তবে ইউক্রেনকে জোটে নেয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারে সদস্য দেশগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তো স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনকে ন্যাটোতে নেয়ার সময় এখনো আসেনি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।