শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১৯ টি শেয়ারের আগামীকাল বুধবার (১৩ নভেম্বর ) লভ্যাংশ জনিত রেকর্ড তারিখের জন্যে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে।
কোম্পানি ১৯ টি হল-এমজেএল বিডি, এসিআই লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মীর আখতার, সোনারগাঁও, সাইফ পাওয়ার, তিতাস গ্যাস, এডিএন টেলিকম, রানার অটো, ইনফরমেশন সার্ভিসেস, বিডি ল্যাম্পস, বিডিকম অনলাইন, মতিন স্পিনিং, ডমিনেজ, দেশ গার্মেন্টস, খুলনা পাওয়ার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, দ্যা পেনিনসুলা চিটাগং এবং দুলামিয়া কটন।
কোম্পানিগুলোর মধ্যে এমজেএল বিডি, এসিআই লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মীর আখতার, সোনারগাঁও, সাইফ পাওয়ার, তিতাস গ্যাস, এডিএন টেলিকম, রানার অটো, ইনফরমেশন সার্ভিসেস, বিডি ল্যাম্পস, বিডিকম অনলাইন, মতিন স্পিনিং, ডমিনেজ, দেশ গার্মেন্টসের শেয়ার লেনদেন ১৩ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এবং খুলনা পাওয়ার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, দ্যা পেনিনসুলা চিটাগং ও দুলামিয়া কটনের শেয়ার জেড ক্যাটাগরি হওয়ার কারণে ১৭ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে।
স্পট মার্কেটে লেনদেন শেষে রেকর্ড ডেট সংক্রান্ত কারণে ১৫ টি শেয়ার লেনদেন ১৭ নভেম্বর বন্ধ থাকবে আর খুলনা পাওয়ার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, দ্যা পেনিনসুলা চিটাগং ও দুলামিয়া কটনের শেয়ার লেনদেন ১৮ নভেম্বর বন্ধ থাকবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।