দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (PIONEER) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) ও (জানুয়ারি ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
১০ অক্টোবর ২০২৪, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। ৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩মাসে(জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৯৩ টাকা। গতঅর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.৮৩ টাকা।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের চেয়ে ১২ শতাংশ বেড়েছে ।
অপরদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩.৫০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ৩.৬৭ টাকা।
গত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের চেয়ে কমেছে প্রায় ৫ শতাংশ।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ (NOCFPS) হয়েছে (৩.৮৯) টাকা, যা আগের বছরে ছিল (৪.৩৭) টাকা. শেয়ার প্রতিনিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৪৪.১৯ টাকা, যা আগের বছরে ছিল ৪৩.৬২ টাকা।