কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ আগুনে আটটি শেড পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ নম্বর ক্যাম্পের বি ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্যাম্পের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা তাৎক্ষণিক অগ্নিনির্বাপণে কাজ করায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গত ৬ই জানুয়ারি ক্যাম্প ৫ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু সপ্তাহ না যেতেই একই স্থানের পাশে আবারও আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে ৮টি শেড আগুনে পুড়ে যায়।
এ ঘটনায় কে বা কারা আগুন দিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। গত শনিবার (৬ই জানুয়ারি) রাতে ৫নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে; পুড়ে যায় এক হাজারের বেশি শেড।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।