অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি জনপ্রশাসনের ড্রাইভারের!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল সোমবার (১৩ মে) রাত সাড়ে তিনটার দিকে শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মোস্তাফিজুর রহমান টিপুকে। রেল মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস নিয়ে দোকানে চুরির সময় হাতে নাতে গ্রেফতার হয়েছেন ড্রাইভার মোস্তাফিজুর রহমান টিপু।

মোস্তাফিজুর রহমান টিপু চাকরি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ড্রাইভার হিসেবে। প্রেষণে ছিলেন রেল মন্ত্রণালয়ে।

শাহজাহানপুর থানার অফির্সার ইনচার্জ (ওসি) সুজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে উত্তর শাহজাহানপুরে মানিক স্টোর নামে একটি দোকানের সামনে একটি মাইক্রোবাসকে সন্দেহজনক অবস্থায় দাঁড়ানো দেখে চেক করতে সামনে যায় শাহজাহানপুর থানার টহল পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দোকানের সামনে থেকে ২ জন দৌড়ে পালিয়ে যায়। টহল অফিসার সঙ্গীয় ফোর্সের সহায়তায় গাড়ি নিয়ে পালাতে যাওয়া মোস্তাফিজুর রহমান টিপুকে গ্রেফতার করে।

ওসি বলেন, এ সময় মোস্তাফিজুরের হেফাজত থেকে দোকানের চুরি করা বিভিন্ন মালামাল ও দোকানের তালা খোলার জন্য ব্যবহৃত একগুচ্ছ চাবি, একটি প্লাইয়ারস, একটি স্ক্রু ড্রাইভার এবং চোরাই কাজে ব্যবহৃত রেলপথ মন্ত্রণালয়ের স্টিকার সম্বলিত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মোস্তাফিজুরকে জিজ্ঞাসাবাদে তিনি পালিয়ে যাওয়া সহযোগীদের কথা জানিয়েছেন এবং স্বীকার করেছেন, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার এবং প্রেষণে রেলপথ মন্ত্রণালয়ে রয়েছেন। এই মাইক্রোবাসটিও রেলপথ মন্ত্রণালয়ের।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে টিপুর সঙ্গী পলাতক বাবলুর বিরুদ্ধে চুরি ও মাদকসহ ৪টি মামলার তথ্য পাওয়া গেছে, যোগ করেন ওসি।

মোস্তাফিজুর এবং পলাতকদের বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় মামলা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।