অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

দেউলিয়ার আবেদন ১৮ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্রে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রে নাগরিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের দেউলিয়াত্বের আবেদন বেড়েছে ২০২৩ সালে। সামগ্রিকভাবে গত বছর দেশটিতে দেউলিয়াত্বের আবেদন ১৮ শতাংশ বেড়েছে, মোট ৪ লাখ ৪৫ হাজার ১৮৬টি আবেদন পড়েছে বিদায়ী বছরে।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ব্যক্তিগত দেউলিয়াত্বের তুলনায় চ্যাপটার-১১-এর অধীন বাণিজ্যিক দেউলিয়াত্বের আবেদন বৃদ্ধির হার অনেক বেশি। বাণিজ্যিক দেউলিয়াত্বের আবেদন যেখানে ৭২ শতাংশ বেড়েছে, সেখানে ব্যক্তিগত দেউলিয়াত্বের আবেদন বেড়েছে ১৮ শতাংশ। এপিক এএসিইআর নামের একটি প্রতিষ্ঠান এ তথ্য-উপাত্ত প্রকাশ করেছে।

যেসব কারণে গত বছর যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের আবেদন বেড়েছে, সেগুলো হলো উচ্চ নীতি সুদহার, ঋণ দেওয়ার নীতিমালা কঠোরতর হওয়া আর মহামারির সময়ের আর্থিক সহায়তা কর্মসূচি শেষ হওয়া।

২০২২ ও ২০২৩ সালজুড়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ধারাবাহিকভাবে নীতি সুদহার বৃদ্ধি করায় ঋণ করার ব্যয় বেড়েছে। এতে বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুদহার বেড়ে যাওয়ার কারণে ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করেছে। পরিণামে ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের পক্ষে নতুন ঋণ নেওয়া কঠিন হয়েছে।

এ ছাড়া করোনা মহামারির সময় মার্কিন সরকার যেসব আর্থিক সহায়তা কর্মসূচি হাতে নিয়েছিল, সেগুলো একের পর এক শেষ হয়েছে। ব্যক্তি ভোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠান—উভয়ের সুরক্ষাই কমে গেছে।

গত বছরের শেষ মাস ডিসেম্বরে অবশ্য দেউলিয়াত্বের আবেদন আগের মাস নভেম্বরের সাপেক্ষে কিছুটা কমেছে। ডিসেম্বর মাসে মোট ৩৪ হাজার ৪৪৭টি দেউলিয়াত্বের আবেদন জমা পড়েছে, আগের মাস নভেম্বরে যা ছিল ৩৭ হাজার ৮৬০টি। তারপরও ২০২২ সালের ডিসেম্বর মাসের তুলনায় ২০২৩ সালের ডিসেম্বরে দেউলিয়াত্বের আবেদন বেড়েছে ১৬ শতাংশ।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের আবেদন বাড়লেও ২০১৯ সালের তুলনায় তা অনেক কম। সে বছর মোট ৭ লাখ ৫৭ হাজার ৮১৬টি দেউলিয়াত্বের আবেদন জমা পড়েছিল।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ২০২৪ সালেও দেউলিয়াত্বের আবেদন বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এপিক এএসিইআরের ভাইস প্রেসিডেন্ট মাইকেল হান্টার রয়টার্সকে বলেন, ‘২০২৩ সালে দেউলিয়াত্বের আবেদন বৃদ্ধির বিষয়টি অপ্রত্যাশিত নয়। মহামারির সময় দেওয়া প্রণোদনা শেষ হয়ে যাওয়া, উচ্চ সুদহার, ঋণ পরিশোধ কমে যাওয়া ও গৃহঋণ ঐতিহাসিক উচ্চতায় উঠে যাওয়ায় ২০২৪ সালেও দেউলিয়াত্বের আবেদন বাড়বে বলেই ধারণা করি।’

২০২৩ সালে ফেডারেল রিজার্ভ আগ্রাসীভাবে নীতি সুদহার বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবারগুলো চাপে পড়েছে; যদিও নীতি সুদহার বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির হার অনেকটাই কমেছে।নীতি সুদহার বৃদ্ধির কারণে বন্ধকি ঋণের সুদ গত বছরের দ্বিতীয় প্রান্তিকে এই শতকের সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়।

তবে ফেডারেল রিজার্ভ নীতি সুদহার বৃদ্ধির শেষ পর্যায়ে চলে এসেছে—এমন ইঙ্গিত দেওয়ার পর গত বছরের শেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রে ব্যাংকঋণের সুদ কমেছে এবং সামগ্রিকভাবে আর্থিক পরিস্থিতি কিছুটা শিথিল হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।