বিপিএল শুরুর আগে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানের দিকে চোখ থাকে ভক্তদের। এবার সকলের জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের ১০ম আসরের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বিনামূল্যে।
২০১৯ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে এসেছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তবে এবার কোনো বিদেশি তারকাকে দেখা যাবে না।
ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় নির্বাচনের দিনক্ষণ। ইলেকশন কমিশনের পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। তাই ৬ই জানুয়ারি বিপিএল নাও হতে পারে। তবে সূচি চূড়ান্তের আগেই পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে বিসিবি।
এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বিনামূল্যে। যে কেউ সেই অনুষ্ঠান দেখতে পারবেন। তবে সেজন্য তাকে রেজিস্ট্রেশন করতে হবে। বিসিবির দেয়া নির্ধারিত সময়ের মধ্যে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, তারাই বিনামূল্যে অনুষ্ঠান দেখতে পারবেন।
বিপিএল গভনিং কাউন্সিলের সভাপতি শেখ সোহেল বলেন, ‘প্রতিবার আমরা বাইরের থেকে শিল্পী আনি। কিন্তু এবার পুরো বাংলাদেশের সংস্কৃতির ওপরে ভর করে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা করেছি। সবার জন্য সেটি উন্মুক্ত থাকবে সেই অনুষ্ঠান।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।