আজ রবিবার (০৫ নভেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৬টির,আজ সর্বোচ্চ দাম বেড়েছে ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের।
আজ ক্রিস্টাল ইন্সুরেন্সের দাম আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৮.৮০ টাকা, বা ১০ শতাংশ। ফলে দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্সুরেন্সের শেয়ার দাম বেড়েছে ১০ শতাংশ। আর ৯.৯৫ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্সুরেন্স লিমিটেড।

আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, শমরিতা হসপিটাল, প্যারামাউন্ট ইন্সুরেন্স,ন্যাশনাল ফিড মিল, খুলনা প্রিন্টিং এবং আজিজ পাইপস লিমিটেড।
উল্লেখ আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ইন্সুইরেন্স খাতের ৯ টি শেয়ার ছিল।