অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

টিসিবির পণ্য অবৈধভাবে মজুদের দায়ে ১ মাসের জেল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাঙামাটি শহরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে মজুদ রাখায় এক দোকানিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (২৩শে জুলাই) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার জানান, শহরের পৌরসভা এলাকার ইফাত স্টোরের মালিক মো. কামাল উদ্দিন টিসিবির পণ্য মজুদ করে বিক্রি করে আসছিলেন।

অভিযানে ইফাত স্টোর থেকে ২৮ কেজি মশুর ডাল, ২৯ লিটার সয়াবিন তেল, ১০ কেজি চাল এবং বিভিন্ন নামে ২০টি অবৈধ টিসিবির কার্ড পাওয়া যায়।  

এ সময় টিসিবি পণ্য অবৈধ মজুদের অপরাধে ইফাত স্টোরের মালিক মো. কামাল উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।