অর্থ লিপি

১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১ বৈশাখ ১৪৩৩

বিদেশি বিনিয়োগে আস্থা বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার হস্তান্তর ও বিক্রির অর্থ দেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি অনুমতি ছাড়াই সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বিদেশে পাঠানো যাবে।

আজ সোমবার (৯ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে অনুমতি ছাড়াই সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত অর্থ প্রত্যাবাসনের সুযোগ ছিল। নতুন নির্দেশনায় সেই সীমা বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হয়েছে। এই সুবিধা শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়—এমন সরকারি ও বেসরকারি কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে স্বাধীন মূল্য নির্ধারকের মাধ্যমে ন্যায্যমূল্য নির্ধারণ করা হলে ব্যাংকগুলো নিজস্ব প্রক্রিয়ায় অর্থ প্রত্যাবাসনের অনুমোদন দিতে পারবে। তবে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে নির্ধারিত নেট অ্যাসেট ভ্যালু (NAV) অতিক্রম না করলে লেনদেনের পরিমাণ যতই হোক, ব্যাংকগুলোই তা সম্পন্ন করতে পারবে। এক কোটি টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে স্বাধীন মূল্যায়ন প্রতিবেদনও বাধ্যতামূলক রাখা হয়নি।

লেনদেন অনুমোদনের জন্য ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ছোট লেনদেনের ক্ষেত্রে প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এর নেতৃত্বে কমিটি গঠন করতে হবে। কমিটিতে প্রয়োজনীয় পেশাগত সনদধারী সদস্য—যেমন সিএফএ—অন্তর্ভুক্ত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মূল্য নির্ধারণে তিনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি—নেট অ্যাসেট ভ্যালু (NAV), মার্কেট অ্যাপ্রোচ এবং ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো (DCF) ব্যবহারের কথা বলা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো অসংগতি না থাকলে ব্যাংকগুলো পাঁচ কর্মদিবসের মধ্যে অর্থ প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করবে। আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হলে তিন কর্মদিবসের মধ্যে আবেদন পাঠাতে হবে। শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৪৫ দিনের মধ্যে এবং ব্যাংক পর্যায়ে সম্পন্ন সব লেনদেনের তথ্য ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

এই উদ্যোগের মাধ্যমে বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার হবে এবং দেশে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।