অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

আজকের ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে, এখন সিরিজ জিতে নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। চট্টগ্রামে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে সাকিব আল হাসানের দল। জিতলেই এক ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দে মাতবে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ রবিবার বেলা তিনটায় ম্যাচটি শুরু হবে, সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।

বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিততে পারে কিংবা জেতার সম্ভাবনা তৈরি করতে পারে- ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে এমনটা কেউই কল্পনাতেও আনতে পারতো না। ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটে অপ্রতিরোধ্য বাংলাদেশ। ওয়ানডে নিয়ে বাজি ধরার লোকের অভাব নেই। কিন্তু টি-টোয়েন্টি নিয়ে বাজি ধরার লোক এদেশে পাওয়া কঠিনই হতো। অথচ হয়েছে উল্টোটা। বড় দলগুলোর বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজে জেতার খুব বেশি অভিজ্ঞতা নেই।

মিরপুরের প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খুঁইয়ে চট্টগ্রামে গিয়েছিল বাংলাদেশ। সেখানে ওয়ানডেতে স্বস্তির জয় নিয়ে টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাস ফিরিয়েছে। সাগরিকায় প্রথম টি-টোয়েন্টি জিতে আজ সিরিজ জয়ের মিশন নিয়ে মাঠে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা ।

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। শেষ মুহুর্তে পরিকল্পনা পরিবর্তন করলেও শামীম হোসেনের জায়গায় দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। মিরাজের ব্যাটিংয়ের পাশাপাশি তার অফস্পিনিং কাজে লাগতে পারে মিরপুরে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।