অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

স্বেচ্ছাসেবীরা নৌকা ও ত্রাণ নিয়ে বন্যা কবলিত অঞ্চলে যাচ্ছেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নৌকা ও শুকনো খাবার নিয়ে বন্যার্তদের কাছে যাচ্ছেন বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এমন চিত্র দেখা যায়।

নৌকা ও শুকনো খাবার নিয়ে ফেনীতে মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছেন “স্বপ্ন নিয়ে”স্বেচ্ছাসেবী সংগঠন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আরো কয়েকজনকে ট্রাক ও কাভার্ড ভ্যানে নৌকা ও ত্রাণ নিয়ে যেতে দেখা যায়।

‘স্বপ্ন নিয়ে’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি মীর তানভীর ঢাকা শেয়ার বাজার ডট কমকে বলেন, আমাদের “স্বপ্ন নিয়ে”স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়াতে আমরা ফেনিতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য বন্যার্তদের পাশে দাঁড়ানো। যতটুকু পারি ততটুকু দিয়ে বন্যার্তদের পাশে থাকব।

ফেনীতে উদ্ধার কার্যক্রম এবং একই সাথে খাদ্যসামগ্রী বিতরণের জন্য দুইটি বোট নিয়ে ‘স্বপ্ন নিয়ে’ টিম ফেনীর পথে। ফেনীতে উদ্ধার এর সহযোগিতা পেতে যে কেউ  মোহাম্মদ ইলিয়াস 01307867771 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বলে তিনি জানিয়েছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।