অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

আগামীকাল বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামীকাল বৃহস্পতিবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এ উপলক্ষে বুধবার সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

গাজীপুর সিটির ৫৭টি সাধারণ ওয়ার্ড এবং সংরক্ষিত ১৯টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্র রয়েছে। যেখানে ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৬৬৩টি।

কেন্দ্রে সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে ২০ প্লাটুন বিজিবিও।

র্যাব ও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন প্রায় সাড়ে ৪০০ সদস্য।

নির্বাচনে মোট ৩৩৪ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।