শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রোকৌশল খাতের কোম্পানি আফতাব অটো মোবাইলস (AFTABAUTO) লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ জুন ২০২৪ অর্থবছরে ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। এ কারণে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি।
আগামীকাল মঙ্গলবার (১৮ নভেম্বর ) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। তবে মঙ্গলবার (১৮ নভেম্বর) কোম্পানিটির রেকর্ড তারিখ থাকাতে বুধবার ১৯ নভেম্বর থেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হবে।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে এমন খবর প্রকাশিত হবার পরে, যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।