অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

সালমান খানের বাড়িতে গুলি কাণ্ডে গ্রেফতার দুই

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল সোমবার (১৫ই এপ্রিল) রাতে গুজরাটের ভুজ থেকে দুই সন্দেহভাজন ‘বন্দুকবাজ’কে গ্রেফতার করা হয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ বলিউডের ‘ভাইজান’ অভিনেতা সালমান খানের বাড়িতে চার রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। 

এ বিষয়ে মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালানোর পর মুম্বাই থেকে পালিয়ে যাওয়া দুই অভিযুক্তকে গুজরাটের ভুজ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের তদন্তের জন্য মুম্বাই আনা হবে।

এর আগে রোববার (১৪ই এপ্রিল) ভোর ৫টা নাগাদ দুই অজ্ঞাত বন্দুকধারী সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে শূন্যে চার রাউন্ড গুলি ছোঁড়ে। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনাটিকে ‘পরিকল্পিত হামলা’ হিসাবে বর্ণনা করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজনদের মধ্যে একজন সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সেই সময় তারা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের উপরে মোট চার রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলে একটি তাজা কার্তুজও পাওয়া যায়।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই সালমানের বাড়ির সামনে এ অপ্রীতিকর ঘটনা ঘটানোর শুধু দায়ই স্বীকার করেননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এ বিষয়ে পোস্ট করে আবারও হত্যার হুমকি দিয়েছেন অভিনেতাকে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তাই সই। আজ যা হয়েছে, তা শুধু ‘ট্রেলার’ ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা কতদূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না… দাউদ ও ছোটা শাকিল নামের যে দুইজনকে তুমি ভগবান মানো, সেই নামের দুটি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার মানুষ আমি নই। জয় শ্রী রাম।”

উল্লেখ্য, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডে জড়িয়ে পড়ে সালমানের নাম। এরপর থেকেই ‘বদলা নিতে’ সালমানকে লাগাতার খুনের হুমকি দিয়ে চলেছে লরেন্স বিষ্ণোই গোষ্ঠী।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।