আজ মঙ্গলবার (২৫ জুন) সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ইতিবাচকভাবে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২১.৬৫ পয়েন্ট বেড়ে সূচকটি অবস্থান করছে ৫২৪১.৮৩ পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস ’৬.৭০ পয়েন্ট বেড়ে ১১৪৯.৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯.৯৪ পয়েন্ট বেড়ে ১৮৭৭.৯৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫২৪.৫৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৭৯.৮৬ কোটি টাকা।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি গুলোর মাঝে দর বেড়েছে ১৭১টি কোম্পানির, দর কমেছে ১৬২ কোম্পানির। পাশাপাশি ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আজ সূচক ও লেনদেন বাড়লেও বাজার ছিল নিষ্প্রাণ,কেননা , সূচক ও লেনদেন বাড়লেও বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে ১০/২০ পয়সা।যে কারণে উপকৃত হচ্ছেন না বিনিয়োগকারীরা।
আজকের বাজারে বিভিন্ন সময় বিভিন্ন খাতের শেয়ারের মুভমেন্ট পরিলক্ষিত হয়। দিনের শুরুতে যে গুলির চাহিদা ছিল দেখা গিয়েছে, শেষের দিকে সেইসব শেয়ারের কোন চাহিদাই ছিলনা।আজ দিনশেষে দাম বাড়ার শীর্ষে মিউচুয়াল ফান্ড ও ইন্স্যুরেন্স খাতের শেয়ারের আধিপত্য ছিল।
বেশ কিছু হাউজ ঘুরে দেখা গেল লেনদেন বাড়লেও হাউজের লোক বা বিনিয়োগকারীদের তেমন কোন উৎফুল্লতা লক্ষ্য করা যায়নি। বেশ কিছু বিনিয়োগকারীদের বক্তব্য বাজারে লেনদেন বাড়ছে তাতে আমাদের কি লাভ? আমাদের শেয়ারের দাম বেড়েছে ১০/২০ পয়সা।
নাম প্রকাশ না করার শর্তে একটি হাউজের নির্বাহি কর্মকর্তা বললেন, যে বাজারে ভালো মৌলভিত্তির শেয়ার কিনেও বিনিয়োকারীদের আফসোস করতে হয়, সেই বাজার নিয়ে মানুষ কিভাবে আশাবাদী হতে পারে? তার মন্তব্য বাজারকে তার স্বাভাবিক গতিতে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোন অনিয়ম না হয়। বাজারে শুধু অনিয়ম গুলো রুখে দিতে পারলে বাজারের এমন খারাপ অবস্থা হতো না।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বাজেট পাশ হয়ে গেলে হয়ত বাজারে গতি আসবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।