শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মফিজুর রহমান।
ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
প্রভাতী ইন্স্যুরেন্স ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটির অনুমোদিত মূলধন ১২৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩১ লাখ টাকা।কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৩ লাখ ১২ হাজার ২৩৭টি। এর মধ্যে উদ্যোক্তাদের কাছে রয়েছে ৩০.০৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.৩৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৫.৬৩ শতাংশ শেয়ার রয়েছে।