অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইস্টার্ন লুব্রিকেন্টসের ২য় প্রান্তিকে মুনাফা কমলেও নগদ প্রবাহ বেশ বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডারস লিমিটেড (EASTRNLUB) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) ও (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

গতকাল ৮ই জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.৩০ টাকা। গত
অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ৬.২৬ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে কমেছে প্রায় ৯০ শতাংশ।

অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫.৪৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬.৫১ টাকা। গত ৬ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে কমেছে ১৯ শতাংশ।

গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ২০.৬৬ টাকা, যা আগের বছরে ঋণাত্মক ছিল (৯৫.৯৮)টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ১৯৪.১০ টাকা। যা আগের বছর ছিল ১৮৮.৬৩ টাকা।

ইস্টার্ন লুব্রিকেন্টসের ২য় প্রান্তিকে মুনাফা কমলেও নগদ প্রবাহ (NOCFPS) বেশ বেড়েছে।

খবর টি আজ DSE এর ওয়েবসাইট থেকে জানা গিয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।