অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

ধর্মঘট প্রত্যাহার অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির, দুই আশ্বাসে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পরিচালনা নীতিমালা না হওয়া পর্যন্ত রাস্তায় অ্যাম্বুলেন্স অবাধে চলতে পারবে এবং তিন মাসের মধ্যে নীতিমালা প্রস্তুত হওয়ার আশ্বাসের ভিত্তিতে আপাতত অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডেঙ্গু মহামারির কারণে নীতিমালা না হওয়া পর্যন্ত রাস্তায় অ্যাম্বুলেন্স অবাধে চলতে পারবে- এই শর্তে আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিআরটিএ চেয়ারম্যান তিন মাসের মধ্যে নীতিমালা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

এর আগে ছয় দফা দাবিতে ২৫শে জুলাই থেকে ধর্মঘটের ডাক দেয় অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। ছয় দফা হলো–সেবা খাতে বিআরটিএ কর্তৃক অ্যাম্বুলেন্সে প্রাইভেট কারের মতো আয়কর (এটিআই) বন্ধ করতে হবে।

কাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘট

অনতিবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে। অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা, রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল ও গ্যাস নেওয়ার সুবিধা এবং সড়কে হয়রানিমুক্ত ও নির্বিঘ্নে পথ চলার সুযোগ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।