অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

কবি টিএম মিলজার হোসেনের দুটি কবিতা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মর্ত্যভূমি

দানব-মানব বিষে মৃত্যুর উৎসবে
জীবন্ত মানুষের অদৃশ্য পোড়া দেহ
এ মর্ত্যভূমিতে,

মুদ্রা দানবের লোভে, বিলাসে মৃত্যু মিছিল
এ মর্ত্যভূমিতে,
বানিজ্যিক মুদ্রা মাফিয়ার অদৃশ্য গান পয়েন্টে পুনঃ মৃত্যুর লাশ
এ মর্ত্যভূমিতে,

আপনজনের প্রবঞ্চনা ভালোবাসার শবদেহ
এ মর্ত্যভূমিতে,
পিতা কিংবা মাতা অনিয়ন্ত্রিত যৌন ক্ষুধায়, শিশু সন্তানের হিম দেহ
এ মর্ত্যভূমিতে,

মানবের স্বার্থপরতায় মরা সম্পর্কের মরাদেহ
এ মর্ত্যভূমিতে,
সব জীবন্ত লাশ পুড়ছে পোশাকি সভ্যতার
মানব সৃস্ট অদৃশ্য নোংরা, বিষাক্ত, হিংস্র কিংবা শীতল অগ্নিতে,
এ মর্ত্যভূমিতে,

অনাথ মস্তিষ্কে বাসা বাঁধে-
সমসাময়িক, কৌশলি ও পোশাকি চলমান ভদ্রতা,
এর চেয়ে, বেশ্যার সাথে শুয়ে উন্মাদনা উপভোগ পবিত্র,
এ মর্ত্যভূমিতে।

 

প্রেম ও বিষাক্ত ক্যাকটাস

আমার মুখে জন্ম বিষাক্ত ক্যাকটাসের
আমার হৃদয়ে চাষ হয় কোমল দূর্বা ঘাস..

প্রেম নেই, নেই মুগ্ধতা,
আছে বাণিজ্যিক হিসাব, অনাদায়ী পাওনা,
আর আছে মুদ্রা দানবদের কথা।

প্রেম নেই, কিছু নেই!
আমার মস্তিষ্কে দ্রোহের বাস,
তাতেই আমার হয় নাকি সর্বনাশ,

প্রেম যেখানে নির্বাসিত কিংবা বিধবা বারো মাস।

পশু ও প্রেম
তুই নীল বিষাক্ত চোখে ভরসা নিয়ে তাকাস!
এ মুখ, এ চোখ তোদের নয়,
এখানে বিষাক্ত ক্যাকটাসের চাষ বারো মাস,
আর আমার সর্বনাশ!

আমার মুখে ক্যাকটাসের উর্বর চাষ,
বাতাস ভরা ফাঁপা বেলুনেরা দূরে চলে যাস,
আমি যে ক্যাকটাস!

Author

  • মানুষের নির্দিষ্ট কোন পরিচয় নেই। মানুষের পরিচয় সময়ের সঙ্গে বদলে যায়৷ তাই চাপিয়ে দেওয়া কোনো পরিচয়ের প্রতি কবির বিশেষ আস্থা নেই। পরিচয়ের তকমা তাকে ক্লান্ত করে। তবে তিনি নিশ্চিত এই নরক ভূমির 'নরক নগরী 'র নরক সন্তান। এর পরও কিছু থাকতেই হয় জাগতিক নিয়মের দলিলে। কবির নাম টিএম মিলজার হোসেন, তিনি একজন মানুষ, একজন বাঙালি, বাংলাদেশী ও সর্বোপরি এই পৃথিবীর সন্তান। কবি, বাংলার শুদ্ধতম কবিখ্যাত জীবনানন্দ দাশের বিখ্যাত ধানসিঁড়ি নদীর তীরবর্তী জনপদে জন্ম নিয়েছেন৷ তার কবিতায় বারবার ফিরে আসে মানুষ, সময়, অস্তিত্ব এবং নরকসম বাস্তবতার অনুষঙ্গ। আপাতত তিনি কাব্যগ্রন্থ 'নরক নগরী'র রচয়িতা... তার প্রথম কাব্যগ্রন্থের নাম 'নরক ভূমি'।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।