অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ইজেনারেশন (EGEN)শেয়ার হোল্ডারদের জন্যে দারুণ সুখবর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি খাতের শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেড (EGEN) (পূর্বের অ্যাপোলো হাসপাতাল) এভারকেয়ার হাসপাতালকে ডাটা সেন্টার ব্যবস্থাপনা সেবা দেবে। এরই অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালের ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার ব্যবস্থাপনা এবং নিরাপত্তা্র জন্য পর্যাপ্ত দক্ষজনবল সরবরাহ করবে ইজেনারেশন।

বিশ্বমানের মেডিকেল সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ এভারকেয়ার হাসপাতাল ঢাকা তাদের নিরবিচ্ছিন্ন সেবা, গ্রাহক অভিজ্ঞতার মানোন্নয়নে, এবং হাসপাতালের কার্যক্রম সর্বোচ্চ কার্যকরী করতে টেকনোলজি পার্টনার হিসেবে ইজেনারেশন লিমিটেডকে বেছে নিয়েছে।অবকাঠামো নিরাপত্তাসহ হাসপাতালের জরুরি টেকনোলজি ইকোসিস্টেম ব্যবস্থাপনায় ইজেনারেশনের ডাটা সেন্টার ম্যানেজড সার্ভিস সল্যুউশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ শনিবার (১১ নভেম্বর) বিষয়ে এভারকেয়ার হাসপাতাল ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. রত্নদ্বীপ চাস্কার এবং ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।চুক্তি অনুষ্ঠানে উপস্থিতছিলেন ইজেনারেশনের চেয়ারম্যান এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাবেক অতিরিক্ত সচিব বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক এক্সি্কিউটিভ ডিরেক্টর এসএম আশরাফুল ইসলাম।

এভারকেয়ার হাসপাতাল ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. রত্নদ্বীপ চাস্কার বলেন, এইচুক্তির মাধ্যমে আমরা যেহেতু কর্মক্ষমতা বৃদ্ধি ডাটা নিরাপত্তাকে আরও নিশ্চিত করতেপারবো সেহেতু স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ মান নিশ্চিতে আমাদের প্রতিশ্রুতি আরও শক্তিশালীহবে। ইজেনারেশনের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথেপার্টনারশিপ আমাদের ডিজিটাল রূপান্তরে কয়েক ধাপ এগিয়ে নেবে, যার ফলে আমাদেরঅত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অসাধারণ সেবা প্রদান সক্ষমতা বাড়বে।

ইজেনারেশনের চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নেতথ্যপ্রযুক্তির প্রয়োগে আমাদের যে প্রতিশ্রুতি তা এই পার্টনারশিপের বহি:প্রকাশ।স্বাস্থ্যসেবায় ভিন্নমাত্রা আনয়নে এভারকেয়ার হাসপাতাল যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেসেখানে তাদেরকে আমাদের দক্ষ জনবল ডাটা সেন্টার ব্যবস্থাপনায় সর্বোচ্চমানের সেবানিশ্চিতের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করবে।

ইজেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবাপ্রযুক্তি সল্যুউশনের বৈপ্লবিক পরিবর্তনে আমাদের যে লক্ষ্য, এই পার্টনারশিপের মাধ্যমেসেটি আরও কয়েক ধাপ এগিয়ে গেলো। নিরবিচ্ছিন্নভাবে জরুরি সেবা নিশ্চিত করতেহাসপাতালটির তথ্যপ্রযুক্তি অবকাঠামো যাতে সবসময় সচল কার্যকর থাকে সেজন্যইজেনারেশনের দক্ষ প্রকৌশলীরা এভারকেয়ার হাসপাতাল, ঢাকাকে ২৪/ সেবা প্রদানকরবে।

এভারকেয়ার হাসপাতালের হেড অব আইটি রিয়াজ মাহমুদ বলেন, “স্বাস্থ্যসেবা উন্নয়নেসর্বাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ, তারই নতুন প্রতিফলন এইপার্টনারশিপ

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার প্রধান আর্থিককর্মকর্তা মো. মাইনুর রহমান ভুঁইয়া, মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক কাইসার চৌধুরি, মেডিকেল সেবার পরিচালক . আরিফ মাহমুদ, হেড অব কোয়ালিটি অ্যাসুরেন্স রেজিনাআহমেদ এবং ইজেনারেশন থেকে স্ট্র্যাটেজিক সেলস পরিচালক এমরান আবদুল্লাহ, এন্টারপ্রাইজ সল্যুউশন বিভাগের প্রধান অমিত মল্লিক, ব্যবসায় উন্নয়ন বিভাগের সহকারিমহাব্যাবস্থাপক মোঃ মহিবুল হাসান এবং জেষ্ঠ্য ব্যাবস্থাপক মোহাম্মাদ আলআমিন প্রমুখ।

উল্লেখ্য উক্ত পার্টনারশিপ কাজের জন্যে ভবিষ্যতে ইজেনারেশন লিমিটেড (EGEN) কোম্পানিটি লাভবান হবে যা কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্যে দারুণ সুখবর।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।