সুখবর পেল দেশের পাওয়ার খাতের জায়ান্ট কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড(SUMITPOWER) ,কোম্পানি টি জানিয়েছে যে ,তাদের তিন বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও বিক্রির জন্য নতুন করে ৫ বছরের সুযোগ পেয়েছে কেন্দ্রগুলো।বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এই বিদ্যুৎ কিনবে।
গত বুধবার (৮ নভেম্বর) বিদ্যুৎ ক্রয় চুক্তি (Power Purchase Agreement- PPA) কার্যকর হয়েছে। চুক্তি অনুসারে, কোনো গ্যারান্টি যুক্ত অফটেকের ভিত্তি ছাড়াই ‘নোইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে কেন্দ্রগুলো চলবে। অর্থাৎ বিআরইবি বিদ্যুৎ কিনলে তার বিল পাবে কোম্পানিটি, না কিনলে কিছুই পাবেনা। অর্থাৎ আগের মতো কোনো ক্যাপাসিটি চার্জের সুযোগ নেই নতুন এই চুক্তিতে।

সামিটের বিদ্যুৎ কেন্দ্রগুলো হলোঃ মাধবদী পাওয়ার প্ল্যান্ট ইউনিট–২, যার উৎপাদন ক্ষমতা ২৪.৩ মেগাওয়াট।
চান্দিনা পাওয়ার প্ল্যান্ট ইউনিট–২ ,১৩.৫ মেগাওয়াট
এবং
আশুলিয়া পাওয়ার প্ল্যান্ট ইউনিট– ২ ,৩৩.৭৫ মেগাওয়াট।
বিদ্যুৎ কেন্দ্রগুলোর মাঝে মাধবদী পাওয়ার প্ল্যান্ট ইউনিট –২ এবং চান্দিনা পাওয়ার প্ল্যান্ট ইউনিট–২ থেকে ০৭ ফেব্রুয়ারি ২০২২ থেকে ০৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়।
অন্যদিকে আশুলিয়া পাওয়ার প্ল্যান্ট ইউনিট– ২ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয় ০৪ ডিসেম্বর ২০২২ থেকে ০৪ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।
খবর টি সামিট পাওয়ার লিমিটেড তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
এই খবর টি নিঃসন্দেহে কোম্পানিটির জন্যে এবং শেয়ার হোল্ডারদের জন্যে সুখবর।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।