আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের বিনা খরচে, তাৎক্ষণিক ও নিরাপদভাবে রেমিট্যান্স পাঠাতে ‘সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ’ চালু করেছে সোনালী ব্যাংক পিএলসি।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে এ অ্যাপের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. আফজাল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
রেমিট্যান্স যোদ্ধাদের জন্যে এই সুবিধা সব দেশে করা হোক।বিশেষ করে সমস্ত মিডিলিস্ট দেশ ও ইউরোপীয় দেশগুলোতে এই সুবিধা দিলে রেমিট্যান্স যোদ্ধাদের ও উপকার হলো দেশের ও উপকার হলো।