বিশ্বের সর্ববৃহৎ ট্রেড শো চায়না আমদানি ও রফতানি মেলা বা ক্যান্টন ফেয়ারে বৈশ্বিক ক্রেতাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের প্রযুক্তিপণ্য। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি, ফিচার, নিখুঁত ফিনিশিং, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সাশ্রয়ী মূল্য দেখে অভিভূত হন বিদেশি ক্রেতারা। প্রতিষষ্ঠানটির এর প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চীনের গুয়াংজু শহরে চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার কমপ্লেক্সে ১৫ থেকে ১৯শে অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ১৩৪তম শরৎকালীন ক্যান্টন ফেয়ারের প্রথম ধাপ। এতে ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরিতে তৃতীয় বারের মতো অংশ নিয়েছে একমাত্র বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। বিদ্যুৎসাশ্রয়ী, টেকসই ও পরিবেশবান্ধব ইলেট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদন শিল্পে বাংলাদেশের প্রযুক্তিগত উৎকর্ষ ও সক্ষমতা বিশ্ব দরবারে তুলে ধরেছে তারা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।